![]() |
বাংলা কবিতা |
| খন্ড কাব্য ( প্রথম পর্ব ) মুহাম্মদ জাকারিয়া শাহনগরী ======================= এক . প্রেম করেছি বেশ করেছি তোমার তাতে কি ? আমার প্রেমে তোমার চোখে ঢালছো কেন গরম ঘি ? --------------------------------------- দুই . প্রেম করোনা আমায় দেখে লাভ হবেনা কিছু , তোমার প্রেম তুমি করো আসবেনা মোর পিছু । ------------------------------------------- তিন . ও সজনী ! কোথায় তুমি ? গেছো কোথায় চলে ? এই রজনী কাটছে না তো ভাসছি চোখের জলে । --------------------------------------------- |